বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ১৩ ফিলিস্তিনি

  • সময়: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ১০.০৬ এএম
  • ২৪৯ জন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে আবারও একটি স্কুলে হামলা চালিয়েছে ইসরাইল। বর্বর এই হামলায় কমপক্ষে ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ। এছাড়া বেইত হানুনে ইসরাইলি হামলায় আরও তিনজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২২ অক্টোবর) ওয়াফা নিউজ এজেন্সি রিপোর্টের বরাত দিয়ে  এই তথ্য জানিয়েছে আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি সামরিক বাহিনী জাবালিয়া প্রিপারেটরি স্কুলকে লক্ষ্য করে আর্টিলারি গোলাবর্ষণ করেছে এবং এতে কমপক্ষে ১০ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন।

উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে অবস্থিত এই স্কুলটি বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল।

ওয়াফা বলেছে, উত্তর গাজার আরেক শহর বেইত হানুনের কেন্দ্রস্থলে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের একটি আশ্রয়কেন্দ্রে ইসরাইলি সামরিক বাহিনীর বোমা হামলায় তিনজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন।

চিকিৎসা সূত্র আল জাজিরাকে জানিয়েছে, ১৭ দিন আগে ইসরাইল উত্তর গাজায় হামলা শুরু করার পর থেকে সেখানে কমপক্ষে ৬৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এদিকে পৃথক প্রতিবেদনে বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, সোমবার উত্তর গাজা উপত্যকায় তীব্র ইসরাইলি হামলায় অন্তত ২৯ জন নিহত হয়েছেন বলে মেডিকেল সূত্রে জানা গেছে।

জাবালিয়ায় বিরকেট আবু রশিদের কাছে বাস্তুচ্যুত বেসামরিকদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি স্কুলকে লক্ষ্য করে কামানের গোলাবর্ষণ করা হয়েছে, এতে সাতজন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন বলে একটি মেডিকেল সূত্র জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, জাতিসংঘ পরিচালিত ক্রিজম স্কুলে ইসরাইলি সামরিক নির্দেশে বেসামরিক লোকেরা জড়ো হয়েছিল। সেসময় একটি ইসরাইলি ট্যাংক তাদের দিকে শেল নিক্ষেপ করে।

এছাড়া উত্তর গাজার জাবালিয়া আল-বালাদে পানি সংগ্রহের সময় বেসামরিক নাগরিকদের একটি দলকে লক্ষ্য করে ইসরাইলি বিমান হামলায় ছয়জন নিহত হয়েছেন বলে প্যারামেডিকরা জানিয়েছেন।

জাবালিয়া ক্যাম্পের আল-ইয়েমেন আল-সাঈদ হাসপাতালের কাছে ইসরাইলি ড্রোন হামলায় আরও চার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বলে আরেকটি মেডিকেল সূত্র জানিয়েছে।

এছাড়া গাজা শহরের উত্তরাঞ্চলে বিরকেট শেখ রাদওয়ানের কাছে একটি বাড়িতে ইসরাইলি গোলাবর্ষণে ৯ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং আরও বহু মানুষ আহত হয়েছেন।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24