বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলা চালাল হিজবুল্লাহ

  • সময়: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪, ২.১৬ পিএম
  • ২৪৪ জন

হামাসপ্রধান ইয়াহিয়া সিনওয়ার নিহতের পর ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধে নতুন পর্বে প্রবেশের ঘোষণা দিয়েছে হিজবুল্লাহ। এই ঘোষণার রেশ না যেতেই ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ব্যক্তিগত বাসভবনকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে সশস্ত্রগোষ্ঠীটি।

কাতারভিত্তিক আল আরাবি টিভি জানিয়েছে, উপকূলীয় শহর সিজারিয়াতে নেতানিয়াহুর ব্যক্তিগত বাসভবনকে লক্ষ্য করে লেবানন থেকে ড্রোন দিয়ে গুলি ছুড়েছে হিজবুল্লাহ।

সামাজিকমাধ্যমে বিভিন্ন পোস্টে দাবি করা হয়েছে, হামলায় যে ভবনটি আঘাত হেনেছে সেটি নেতানিয়াহুর বাড়ির অংশ।

টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় কোনো আহতের খবর পাওয়া যায়নি এবং প্রধানমন্ত্রী ওই সময় বাড়িতে ছিলেন কিনা তা স্পষ্ট নয়।

এর আগে ৭ অক্টােবর গাজা যুদ্ধের বর্ষপূর্তিতে নেতানিয়াহু দাবি করেছিলেন, হিজবুল্লাহ বহু বছরের মধ্যে সবচেয়ে দুর্বল অবস্থায় রয়েছে।  তবে এই হামলা হিজবুল্লাহর সামর্থ্যের বড় প্রমাণ হিসেবে ভাবা হচ্ছে।  কারণ হিজবুল্লাহ এর আগে ইসরাইলের বিভিন্ন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে।  এবারই প্রথম তারা ইসরাইলের প্রধানমন্ত্রীকে লক্ষ্যবস্তু করে হামলা করলো।

এই ড্রোন হামলা নিয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইসরাইলি প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ)।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24