বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

গাজায় শরণার্থী শিবিরে ইসরাইলি হামলায় ৩৩ ফিলিস্তিনি নিহত

  • সময়: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪, ৯.১৯ এএম
  • ২৩৩ জন

হামাসপ্রধান ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার পরও থেমে নেই ইসরাইলি বর্বরতা। বেসামরিক নাগরিকদের ওপর নিষ্ঠুর হামলা অব্যাহত রেখেছে দখলদার সেনারা।

গাজার স্বাস্থ্য মন্ত্রাণলায় জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় উত্তর গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরাইলি বিমান হামলায় অন্তত ৩৩ ফিলিস্তিনি নিহত হয়েছে।

নিহতদের মধ্যে ২১ জন নারী ছিলেন এবং ধ্বংসস্তূপ ও ভবনের নিচে আটকে পড়া অনেকের কারণে মোট মৃত্যুর সংখ্যা ৫০ হতে পারে। বোমা বিস্ফোরণে ৮৫ জনেরও বেশি লোক আহত হয়েছে, যাদের মধ্যে কয়েকজন গুরুতর আহত হয়েছে।

শনিবার (১৯ অক্টােবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এতে আরো বলা হয়, জাবালিয়া ক্যাম্পের বেশ কয়েকটি বাড়িতে ইসরাইলি সেনাবাহিনী বোমাবর্ষণ করেছে।

এ ঘটনায় ইসরাইলি সেনাবাহিনী এখনো কোনো মন্তব্য করেনি।

গত বছরের ৭  অক্টোবর দক্ষিণ ইসরাইলি সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দােলন হামাস।  এতে প্রায় ১২০০ ইসরাইলি মৃত্যু এবং একইসঙ্গে প্রায় ২৫০ জন জিম্মি করে নিয়ে আসে।  পাল্টা জবাবে টানা ১ বছরের বেশি সময় ধরে ইসরাইল গাজা উপত্যকায় সামরিক অভিযান পরিচালনা করছে।

গাজা উপত্যকায় চলমান ইসরাইলি হামলায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজার ৫০০। গাজা-ভিত্তিক স্বাস্থ্য কর্তৃপক্ষ শুক্রবার এক বিবৃতিতে এটি নিশ্চিত করেছে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24