বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

লেবাননে খ্রিস্টান অধ্যুষিত শহরে ইসরাইলি হামলায় নিহত ১৮

  • সময়: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪, ৮.৫৪ এএম
  • ২৩৮ জন

লেবাননের রেডক্রস জানিয়েছে, উত্তর লেবাননে ইসরাইলি বিমান হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছে।  এ হামলায় আরও চারজন আহত হয়েছেন।

সোমবার খ্রিস্টান অধ্যুষিত শহর আইটুরে একটি ছোট অ্যাপার্টমেন্ট ভবনে হামলাটি আঘাত হানে এবং এই মাসের শুরুর দিকে লেবাননে আগ্রাসনের পর থেকে এটি ছিল উত্তরাঞ্চলে ইসরাইলের অন্যতম বড় হামলা।

সোমবার (১৪ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুর্কি বার্তাস্থা আনাদুলো।

এক বিবৃতিতে রেডক্রস জানিয়েছে, উত্তরাঞ্চলের ওই এলাকায় যে বাড়িটিতে হামলা হয়, সেটি বাস্তুচ্যুত পরিবারগুলো ভাড়া নিয়েছিল।  এতো শিয়া অধ্যুষিত অঞ্চলে হামলা চালালেও এবার অভিযান বিস্তৃত করছে ইসরাইল।

হিজবুল্লাহ যোদ্ধারা প্রধানত দেশটির দক্ষিণে এবং বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে অবস্থান করছে। তাই সেখানে হামলা বাড়াচ্ছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24