বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

করাচিতে বোমাসহ সন্দেহভাজন ‘র’ এজেন্ট গ্রেফতার

  • সময়: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪, ২.৩৮ পিএম
  • ২৪২ জন

মোহাম্মদ সেলিম নামে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ এর সন্দেহভাজন এক এজেন্টকে গ্রেফতার করেছে পাকিস্তানের পুলিশ। দেশটির স্পেশাল ইনভেস্টিগেশন ইউনিট জানিয়েছে, ভারতের গোয়েন্দা সংস্থার এজেন্ট সন্দেহে সেলিমকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার একটি সন্ত্রাসবিরোধী আদালত (এটিসি) ‘র’ এর সন্দেহভাজন এজেন্টকে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক রাখার অভিযোগে দুদিনের জন্য পুলিশ হেফাজতে পাঠিয়েছে।

গ্রেফতারের সময় সেলিমের কাছ থেকে একাধিক অবৈধ অস্ত্র, একটি হ্যান্ড গ্রেনেড, একটি বোমা, একটি লঞ্চার এবং একটি পিস্তল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজন মুহাম্মদ সেলিমকে গত সোমবার পাকিস্তানের মনিপুর এলাকা থেকে ‘র’ এর এজেন্ট সন্দেহে গ্রেফতার করেছে পাকিস্তানের অপরাধ তদন্তকারী সংস্থা স্পেশাল ইনভেস্টিগেশন ইউনিট (এসআইইউ)।

এসআইইউ জানিয়েছে, সেলিমের কাছে অবৈধ অস্ত্র এবং বিস্ফোরক পাওয়া গেছে। এছাড়া সেলিমের ঘর থেকে বেশ কিছু গোপন নথি উদ্ধার করেছে ইনভেস্টিগেশন ইউনিট।

মঙ্গলবার মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) সন্দেহভাজনকে আরও জিজ্ঞাসাবাদের জন্য ১৪ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। পরে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডের পর তদন্তের বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সন্দেহভাজন ওই ব্যক্তির কাছে একাধিক দেশের পাসপোর্ট এবং একাধিক জাতীয় পরিচয় পত্র রয়েছে। ব্যক্তিগত এসব ডকুমেন্টে একাধিক নাম, পরিচয় ব্যবহার করেছে ‘র’ এর সন্দেহভাজন ওই এজেন্ট। তিনি বেশ কয়েকবার ভিন্ন পরিচয় পত্র এবং পাসপোর্ট নিয়ে নেপাল হয়ে ভারতে প্রবেশ করেছেন।

তদন্তকারী সংস্থার দাবি, করাচিতে নাশকতামূলক কর্মকাণ্ড সৃষ্টিতে ‘র’ এর হয়ে কাজ করছিলেন মুহাম্মদ সেলিম। তিনি গোপনে স্থানীয় সংবেদনশীল তথ্য সংগ্রহের কাজে জড়িত ছিলেন বলে অভিযোগ করেছে এসআইইউ।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24