বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

জাতিসংঘের ভাষণে পশ্চিমাদের যে সতর্কবার্তা দিলেন এরদোগান

  • সময়: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪, ১০.২৮ এএম
  • ২৫২ জন

গাজা উপত্যকা নিয়ে নিষ্ক্রিয় ভূমিকা পালনের জন্য পশ্চিমা ও জাতিসংঘের কড়া সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। একইসঙ্গে ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনি গাজায় শিশু ও নারীদের জন্য বিশ্বের সবচেয়ে বড় কবরস্থানে পরিণত করার অভিযোগ তুলেছেন তিনি।

স্থানীয় সময় মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। খবর আলজাজিরার।

এরদোগান বলেন, গাজায় শুধু শিশুরাই মারা যাচ্ছে না, মরছে জাতিসংঘ ব্যবস্থা। পশ্চিমারা যে মূল্যবোধগুলোর কথা বলে, সেগুলো মারা যাচ্ছে, সত্য মরছে এবং আরও ন্যায়পরায়ণ একটি বিশ্বে মানবতার বেঁচে থাকার আশা একের পর এক মারা যাচ্ছে।

তিনি বলেন, আমি এখানে সরাসরি আপনাদের জিজ্ঞেস করছি- গাজা ও অধিকৃত পশ্চিম তীরে যারা আছে, তারা কি মানুষ নয়? ফিলিস্তিনের শিশুদের কি কোনো অধিকার নেই?

গাজায় ইসরাইলের হামলার কট্টর সমালোচক এরদোগান দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে মধ্যপ্রাচ্যকে আরও যুদ্ধের দিকে ঠেলে দেওয়ার জন্য অভিযুক্ত করেছেন। এ ছাড়া আন্তর্জাতিক সম্প্রদায়কে নেতানিয়াহু ও তার হত্যাকারী নেটওয়ার্ককে থামানোর আহ্বান জানান। নেতানিয়াহুকে অ্যাডলফ হিটলারের সঙ্গেও তুলনা করেন তিনি।

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ৭০ বছর আগে মানবতার জোট যেমন হিটলারকে থামিয়েছিল, তেমনি নেতানিয়াহু ও তার হত্যাকারী নেটওয়ার্ককে ‘মানবতার জোট’ দ্বারা থামানো উচিত।

গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে এরদোগান বলেন, অবিলম্ব ও স্থায়ী যুদ্ধবিরতি অর্জিত হওয়া উচিত। একটি বন্দি বিনিময় প্রক্রিয়া সম্পন্ন হওয়া উচিত এবং গাজায় মানবিক সহায়তা বাধাহীনভাবে ও অবিচ্ছিন্নভাবে সরবরাহ করা উচিত।

এরদোগান ছাড়াও এদিন জর্ডান ও কাতারের মতো মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা জাতিসংঘের সাধারণ পরিষদে গাজায় ইসরাইলের যুদ্ধের বিরুদ্ধে কথা বলেছেন।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24