বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

হাহাকার কলকাতায় ইলিশের কেজি ৫ হাজার টাকা

  • সময়: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ৪.৫২ পিএম
  • ২৬৩ জন

হাহাকার চলছে। চলতি বছর দূর্গা পুজায় বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানি না করায় কলকাতা ও দিল্লিতে ইলিশের দামে আগুন লেগেছে। কলকাতার বাজারে কেজিপ্রতি সাড়ে ৩ হাজার রুপিতে বিক্রি হচ্ছে পদ্মার ইলিশ, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫ হাজার টাকা।

দিল্লিতে দাম কিছুটা কম, সেখানকার বাজারে বিক্রি হচ্ছে ৩ হাজার রুপিতে, বাংলাদেশি মুদ্রায় যা ৪ হাজার টাকার বেশি। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

কলকাতার বিখ্যাত গড়িয়াহাট বাজারের একজন পাইকারি মাছ বিক্রেতা বলেন, গোপন চ্যানেলে অবৈধভাবে মাছ ভারতে আসছে। এখন চাহিদার কারণে দাম একটু বেশিই হয়েছে। উৎসব শেষ হলে এক মাস পরে দাম কমবে বলেও জানান তিনি।

আগে কলকাতা ও দিল্লিতে প্রতি কেজি ইলিশ বিক্রি হতো ১২০০ থেকে ১৫০০ রুপিতে। তবে বাংলাদেশ থেকে রপ্তানিতে নিষেধাজ্ঞা জারির পর সেখানে দাম এখন আকাশচুম্বী।

আমিতা মুখার্জি নামে কলকাতার এক বাসিন্দা বলেন, সাড়ে ৩ হাজার রুপি নিয়ে ইলিশ কিনেছেন। কারণ এই সময়টাতে বাড়ির সবাই ইলিশ খেতে চায়। কিন্তু দাম বেশি হওয়ায় তারা বিপাকে পড়েছেন।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24