বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ধানমন্ডির বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে ধানমন্ডিতে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট বাঁধনের ওপর হামলার ঘটনায় আ.লীগের কয়েকজন সন্ত্রাসী চিহ্নিত আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম, সরাসরি রাজনীতিতে যুক্ত নয় রেহানা মার্কিন হামলায় ওমান উপসাগরে ডুবল ইরানি ট্যাংকার ছয় দফা না মানলে সরকার পতনে এক দফা জনগণের দাবি আদায়ে সরকার বাধা দিলে ৬ দফার লংমার্চ ১ দফায় পরিণত হবে শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি পুরোপুরি বন্ধ পূর্ণমাত্রার যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, বেড়েছে রণ পরিকল্পনার পরিধি

মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা; নিহত ৩, আহত ৪৯

  • সময়: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪, ৯.৫৩ এএম
  • ২৮৫ জন

দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং ৪৯ জন আহত হয়েছেন। এ ঘটনা ঘটে মিশরের আল সারকিয়ায়।

শনিবার দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর সিএনএনের।

স্বাস্থ্যমন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ট্রেন দুর্ঘটনা স্থল আল সারকিয়া গর্ভনেটরের রাজধানী ঝাগাজিয়ায় ৩০টি অ্যাম্বুলেন্স এবং মেডিকেল টিম পাঠানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, আহতদের উদ্ধার করে আল-আজহার এবং ঝাগাজিয়া বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।

আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। এছাড়া ঘটনাস্থলের ছড়িয়ে পড়া ছবিতে দেখা যাচ্ছে অনেক মানুষ সেখানে ভিড় করেছে। ট্রেনের ধ্বংসস্তূপ পড়ে রয়েছে।

গত ২০ বছরের পুরনো রেলওয়ে সিস্টেমের কারণে মিশরে প্রতি বছর বহু ট্রেন দুর্ঘটনা ঘটে। দেশটিতে ২০১৮ সালে ২ হাজার ৪৪টি ট্রেন দুর্ঘটনা রেকর্ড করা হয় এবং এর আগের বছর ১৭৯৩টি দুর্ঘটনা রেকর্ড করা হয়।

এছাড়া ২০২১ সালে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ৩২জন নিহত এবং ১৬৫ জন আহত হয়। ২০১৯ সালে ট্রেন দুর্ঘটনা নিহত হয় ২৫ জন।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24