বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

‘লাদাখে দিল্লির সমপরিমাণ জায়গা দখল করেছে চীন’

  • সময়: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪, ৫.১৫ পিএম
  • ২৫৭ জন

লাদাখে ৪ হাজার বর্গ কিলোমিটার এলাকা দখল করেছে চীন বলে অভিযোগ করেছেন রাহুল গান্ধীর। এ বিষয়ে ভারতের গণমাধ্যমগুলো কোন তথ্য প্রকাশ করেনি বলেও দাবি তার। বুধবার (১১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ন্যাশনাল প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। রাহুল বলেন, ‘লাদাখে নয়াদিল্লির আয়তনের সমান ৪ হাজার বর্গ কিলোমিটার এলাকা ভূমি দখল করেছে চীনা সৈন্যরা। আমি মনে করি এটি একটি বিপর্যয়’।

রাহুল গান্ধী আরও বলেন, “একটি প্রতিবেশী আপনার ভূখণ্ডের চার হাজার বর্গ কিলোমিটার দখল করলে আমেরিকা কীভাবে প্রতিক্রিয়া জানাবে? কোনো প্রেসিডেন্ট কি এই বলে পার পেয়ে যাবেন যে তিনি দেশ ভালোভাবে পরিচালনা করেছেন?

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে চারদিনের একটি বেসরকারি সফর করেছেন রাহুল। গতকাল তার এই সফর শেষ হয়েছে।

 

সূত্রঃ যমুনা টিভি

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24