বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

বিশ্বের দ্বিতীয় উচ্চতম ভবন হতে যাচ্ছে ‘বুর্জ আজিজি’

  • সময়: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪, ২.৪৭ পিএম
  • ২৭৪ জন

দুবাইয়ে শিগগিরই দেখা যাবে বিশ্বের দ্বিতীয় উচ্চতম ভবন। আরব আমিরাতের বেসরকারি রিয়েল এস্টেট ডেভেলপার আজিজি ডেভেলপমেন্টস বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ভবন ‘বুর্জ আজিজি’ নির্মাণের উদ্যোগ নিয়েছে। এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ইতিমধ্যে, এই ভবনটির নির্মাণ কাজ শুরু হয়েছে। এটি দুবাইয়ের শেখ জায়েদ রোডে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের পাশে হবে। দুবাইয়ের রিয়েল এস্টেট ফার্ম আজিজি ডেভেলপমেন্টস এ ঘোষণা দেয়।

১.৫ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের বুর্জ আজিজি আগামী চার বছরের মধ্যে ২০২৮ সালে শেষ হবে বলে আশা প্রকাশ করেছে রিয়েল এস্টেট কোম্পানিটি।

ভবনটিতে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, পেন্টহাউস, একটি ৭ তারকা হোটেল, শপিং মল, বিলাসবহুল ফাইন ডাইনিং রেস্তোঁরা এবং দুবাইয়ের দৃশ্য দেখার জন্য একটি পর্যবেক্ষণ ডেক থাকবে।

সূত্রঃ যমুনা টিভি

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24