বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

বন্যায় মৎস ও প্রাণি সম্পদের ২ হাজার কোটি টাকা ক্ষতি

  • সময়: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪, ১০.১৭ এএম
  • ৭২০ জন

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় দেশের মৎস্য ও প্রাণিসম্পদ খাতে দুই হাজার কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি জানান, সাম্প্রতিককালের ভয়াবহ বন্যায় দেশের ১২টি জেলার ৮৬টি উপজেলায় অপূরণীয় ক্ষতি হয়েছে। এসব উপজেলায় ক্ষতিগ্রস্ত পুকুর/দিঘি/খামারের সংখ্যা এক লাখ ৮০ হাজার ৮৯৯। ক্ষতিগ্রস্ত মাছ ও চিংড়ির পরিমাণ ৯০ হাজার ৭৬৮ মেট্রিক টন।

রোববার (২৫ আগস্ট) দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে বাজারে ডিম আর দুধের দাম স্থিতিশীল থাকবে কি না এমন প্রশ্নের জবাবে সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাইদ মাহমুদ বেলাল হায়দর বলেন, ডিম এবং দুধের দাম কিছুটা এদিক-সেদিক হবে। এখন সরবরাহের চেইন নষ্ট হয়েছে, এটা খুবই সাময়িক। পরিস্থিতি স্বাভাবিক হলেই চেইন আমরা ঠিক করে ফেলবো।

তিনি আরও জানান, কোনো কৃত্রিম কারণে যেন বেড়ে না যায় সেটা আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে খুবই নজরে রাখছি। যুক্তিসঙ্গত কারণে যদি দাম বেড়ে যায় সেটা হবে খুবই সাময়িক। কেউ যেন সুযোগ নিয়ে এটা করতে না পারে, সে বিষয়ে আমরা সতর্ক করে দিচ্ছি।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24