বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ধানমন্ডির বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে ধানমন্ডিতে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট বাঁধনের ওপর হামলার ঘটনায় আ.লীগের কয়েকজন সন্ত্রাসী চিহ্নিত আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম, সরাসরি রাজনীতিতে যুক্ত নয় রেহানা মার্কিন হামলায় ওমান উপসাগরে ডুবল ইরানি ট্যাংকার ছয় দফা না মানলে সরকার পতনে এক দফা জনগণের দাবি আদায়ে সরকার বাধা দিলে ৬ দফার লংমার্চ ১ দফায় পরিণত হবে শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি পুরোপুরি বন্ধ পূর্ণমাত্রার যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, বেড়েছে রণ পরিকল্পনার পরিধি

হিজবুল্লাহর রকেট হামলায় কাঁপলো ইসরায়েল

  • সময়: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪, ৪.৫৫ পিএম
  • ৪২৬ জন

ইসরায়েলি বিমান লেবাননের গভীরে হামলা চালানোর পর অধিকৃত গোলান মালভূমিতে বেশ কয়েকটি রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ।

অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা রাতে বেকা উপত্যকায় হিজবুল্লাহর অস্ত্রাগারে আঘাত করেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় একজন নিহত ও ৩০ জন আহত হয়েছে। জবাবে, ইরান সমর্থিত হিজবুল্লাহ বলেছে, তারা গোলানে ইসরায়েলি সামরিক অবস্থানে ঝাঁকে ঝাঁকে রকেট হামলা করেছে। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, হিজবুল্লাহর রকেট দুটি বাড়িতে আঘাত হেনেছে এবং একজন আহত হয়েছে। এদিকে ইসরায়েলের উত্তরাঞ্চলে রামোত নাফতালি অঞ্চলে সামরিক ব্যারাকে কাতিউশা রকেট দিয়ে হামলা চালানো হয়েছে বলে দাবি হিজবুল্লাহর। সেইসঙ্গে অধিকৃত গোলান মালভূমির জাউরাতে বেশ কিছু আর্টিলারি সাইটেও হামলা চালানো হয়েছে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24