বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

২২ বাংলাদেশিসহ ৫০ অভিবাসীকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া

  • সময়: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ১১.৫১ এএম
  • ১৮৬ জন

সাজা শেষে ২২ বাংলাদেশিসহ ৫০ কারাবন্দি অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। ২২ বাংলাদেশি ছাড়াও রয়েছেন ভিয়েতনামের ৯,  ইন্দোনেশিয়ার ৯, পাকিস্তানের ৬, ভারতীয় ২ ও চীনা ২ নাগরিক।

সোমবার (২১ এপ্রিল) মালয়েশিয়ার জোহরবারু রাজ্যের ইমিগ্রেশন কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ৫০ বিদেশি নাগরিকের সাজা শেষ হওয়ায় ইমিগ্রেশন আইন অনুযায়ী বন্দিদের কেএলআই ১, ২, ও সেনাই আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে তাদের নিজ দেশে পাঠানো হয়েছে।

মালয়েশিয়ার পেনাল কোড (আইন ৫৭৪), বিপজ্জনক ড্রাগস অ্যাক্ট ১৯৫২ (আইন ২৩৪), ইমিগ্রেশন রেগুলেশনস ১৯৬৩ এর বিভিন্ন অপরাধে কারাভোগ শেষে দেশটির আইন অনুযায়ী তাদের কালো তালিকাভুক্ত করে ফেরত পাঠানো হয়।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24