বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

অস্ট্রেলিয়ার পর ব্রুনাইয়ে ঈদের তারিখ ঘোষণা

  • সময়: শনিবার, ২৯ মার্চ, ২০২৫, ৫.৫০ পিএম
  • ২৪৩ জন

অস্ট্রেলিয়ার পর ঈদ-উল ফিতরের তারিখ ঘোষণা করেছে ব্রুনাই। আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র জানায়, দেশটিতে রোববার খালি চোখে চাঁদ দেখা যাবে। সুতরাং সোমবার ( ৩১ মার্চ) ঈদ উদযাপন করা হবে।

খালিজ টাইমস এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

এর আগে সবার আগে পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দেশটিতে আগামী সোমবার পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে। শনিবার দেশটির ফতোয়া পরিষদ এই ঘোষণা দিয়েছে।

বিবৃতিতে সংস্থাটি বলেছে, স্থানীয় ও বৈশ্বিক পর্যবেক্ষকদের সঙ্গে আরও আলোচনার পর অস্ট্রেলিয়া ফতোয়া কাউন্সিল নিশ্চিত করছে যে, সিডনিতে ২৯ মার্চ সূর্যাস্তের পর স্থানীয় সময় রাত ৯টা ৫৭ মিনিটে শাওয়ালের নতুন চাঁদের জন্ম হবে। একইসঙ্গে পার্থে একইদিন সন্ধ্য ৬টা ৫৭ মিনিটে সূর্যাস্তের পর নতুন চাঁদের জন্ম হবে। যেহেতু দুটি শহরেই সূর্যাস্তের পর চাঁদের জন্ম হবে। সে হিসেবে পরেরদিন শাওয়াল মাসের প্রথমদিন হওয়া সম্ভব নয়।

অর্থাৎ— রমজান মাস ৩০দিন পূর্ণ করবে। ৩০ মার্চ হবে ১৪৪৬ হিজরি সনের রমজানের শেষদিন। আর শাওয়ালের প্রথম ও ঈদের দিন হবে ৩১ মার্চ সোমবার।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24