মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:১৪ অপরাহ্ন

৫ লাখের বেশি অভিবাসীর বৈধতা বাতিল করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

  • সময়: শনিবার, ২২ মার্চ, ২০২৫, ৪.১০ পিএম
  • ১৮৯ জন

চার দেশের পাঁচ লাখ ৩০ হাজার অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। দেশগুলো হলো- কিউবা, হাইতি, নিকারাগুয়া ও ভেনেজুয়েলা। আগামী ২৪ এপ্রিলের আগে তাদের দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের এক নোটিশে বলা হয়েছে, কিউবা, হাইতি, নিকারাগুয়া ও ভেনেজুয়েলা থেকে আসা পাঁচ লাখ ৩০ হাজারের বেশি অভিবাসীর অস্থায়ী বৈধ মর্যাদা বাতিল করবে সরকার। এসব অভিবাসী ২৪ এপ্রিলের আগে দেশ না ছাড়লে তাদের পারমিট ও বহিষ্কার সুরক্ষা বাতিল করা হবে।

বাইডেন প্রশাসনের সময় চালু হওয়া চিএইচএনভি স্পনসরশিপ প্রক্রিয়ায় এই অভিবাসীদের যুক্তরাষ্ট্রে আনা হয়েছিল। এর লক্ষ্য ছিল বৈধ অভিবাসনের পথ উন্মুক্ত করা।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2025 © All rights reserved by BUD News 24
Theme Developed BY ThemesBazar.Com