বুধবার, ১০ জুন ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

হামাসের হাতে জিম্মিদের মুক্তি কখন, জানাল ইসরাইল

  • সময়: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫, ৪.৪০ পিএম
  • ১৯৫ জন

১৫ মাসের ইসরাইলি আগ্রাসনের পর অবশেষে গাজায় কার্যকর হয়েছে যুদ্ধবিরতি। রোববার (১৯ জানুয়ারি) ফিলিস্তিনি সময় বেলা সোয়া ১১টা (বাংলাদেশি সময় দুপুর সোয়া ৩টায়) যুদ্ধবিরতি কার্যকর হয়। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে প্রথম দিন তিনজন নারী জিম্মিকে মুক্তি দেবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তাদেরকে দেশটির স্থানীয় সময় বিকাল ৪টার পরে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়।

এক বিবৃতিতে নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, গাজায় জিম্মি তিন বন্দিকে স্থানীয় সময় বিকাল ৪ টার পরে মুক্তি দেওয়া হবে। আরও চার জীবিত নারী জিম্মিকে সাত দিনের মধ্যে মুক্তি দেওয়া হবে।

যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী, ছয় সপ্তাহের মধ্য গাজা থেকে ইসরাইলি সেনাবাহিনীকে ধীরে ধীরে প্রত্যাহার করা হবে এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের উত্তর গাজায় ফিরিয়ে আনা হবে।

চুক্তি অনুসারে যুদ্ধবিরতির সময় প্রতিদিন ৬০০ ট্রাক ভর্তি মানবিক সহায়তা গাজায় প্রবেশ করবে। এর মধ্যে ৫০টি ট্রাকে জ্বালানি রয়েছে এবং ৩০০ ট্রাক উত্তর গাজার জন্য বরাদ্দ করা হবে।

প্রসঙ্গত, গত বুধবার (১৫ জানুয়ারি) যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয় হামাস ও ইসরাইল। আজ রোববার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি কার্যকর হওয়ার কথা ছিল।

তবে যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী প্রথম ধাপে যেসব জিম্মিদের মুক্তি দেওয়া হবে, তাদের নামের তালিকা না দেওয়া পর্যন্ত গাজায় যুদ্ধবিরতি শুরু হবে না বলে জানান ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

রোববার বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানায়, প্রধানমন্ত্রী ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীকে নির্দেশ দিয়েছেন, যতক্ষণ না হামাস মুক্তি দিতে চাওয়া জিম্মিদের তালিকা দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত যুদ্ধবিরতি শুরু হবে না।  স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল।

পরে হামাস ওই জিম্মিদের নাম প্রকাশ করলে ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় ঘোষণা দেয়, গাজায় যুদ্ধবিরতি শুরু হবে স্থানীয় সময় বেলা সোয়া ১১টায় (বাংলাদেশি সময় দুপুর সোয়া ৩টা)।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24