বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

লস অ্যাঞ্জেলেসে দাবানলে মৃত্যু বেড়ে ২৪

  • সময়: সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫, ১১.৪৫ এএম
  • ২০১ জন

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ২৪ হয়েছে। এদিকে ঝোড়ো বাতাসের শঙ্কাও বেড়েছে।

ছয় দিনেও নিয়ন্ত্রণে আসেনি দাবানল। দিক পরিবর্তন করে নতুন এলাকায় ছড়িয়ে পড়েছে আগুন। ঝোড়ো বাতাসের পূর্বাভাসে দেখা দিয়েছে শঙ্কা। এখন পর্যন্ত ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

পাঁচ দিন পরও জ্বলছে আগুন। দাবানল নতুন করে ছড়িয়ে পড়ছে ব্রিটেন উডস এবং সান ফার্নান্দো ভ্যালির দিকে। পালিসেডস, ইটন, কেনেথ, লিডিয়া, হার্স্ট এবং আর্চারের অনেক এলাকায় আগুন নিয়ন্ত্রণে আসেনি। এর মধ্যে প্যালিসেইডসে দাবানল আরও এক হাজার একর এলাকায় ছড়িয়ে পড়েছে।

সোমবার সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলেসে কাউন্টি মেডিক্যাল এক্সামিনার স্থানীয় সময় রোববার দাবানলের আগুনে ২৪ জন মারা যাওয়ার তালিকা দিয়েছে। এছাড়া ১৬ জনের নিখোঁজের কথা জানিয়েছে।

গত ছয় দিনের দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে ৪০ হাজার একরেরও বেশি এলাকা। আগুনে ভস্মীভূত হয়েছে ১২ হাজারের বেশি বাড়িঘর ও স্থাপনা। উদ্বাস্তুতে পরিণত হয়েছে এক লাখেরও বেশি মানুষ।

যুক্তরাষ্ট্রের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলেস ও ভেঞ্চুরা কাউন্টিতে রোববার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬০ মাইল পর্যন্ত বাড়তে পারে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24