বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

সমুদ্র পাড়ে মোহময়ী রূপে জ্যাকলিন!

  • সময়: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪, ৫.২৬ পিএম
  • ২৯১ জন

জ্যাকলিন ফার্নান্ডেজ বলিউডের সুন্দরী অভিনেত্রীদের একজন। সমুদ্র পাড়ে নিজের মতো করে সময় কাটাতে ব্যস্ত তিনি। সেখান থেকে নিজেকে ধরা দিলেন মোহময়ী রূপে। যার ছবি নিয়ে ইতোমধ্যে তোলপাড় নেটমাধ্যম।

সম্প্রতি সমুদ্রের তীর থেকে চমৎকার কিছু মুহূর্ত অনুরাগীদের কাছে ভাগ করে নিয়েছেন জ্যাকলিন।

সামাজিক মাধ্যমে শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, সাদা শর্ট ড্রেসে ধরা দিয়েছেন জ্যাকলিন। দেখতে যেন আকাশ থেকে নেমে আসা দেবদূতের মত! সেই ছবিগুলো রীতিমত তোলপাড় সৃষ্টি করেছে।

জ্যাকলিন ছবিগুলো শেয়ার করে বেশকিছু ইমোজিও যোগ করেন। সাদা মনোকিনিতে অনবদ্য পোজ দিতে দেখা গেছে তাকে। কখনো তাকে সমুদ্র সৈকতে বইয়ের পাতা ওল্টাতেও দেখা গেছে।

জ্যাকলিনকে সমুদ্রের ধারে বালি ও পানির মধ্যে নানা মুহূর্ত উপভোগ করতেও দেখা গেছে। চেয়ারে বসে সময় উপভোগ করতেও দেখা যায়। জ্যাকলিনের এই ছবিগুলো দেখে অনুরাগীরা তাকে পুতুলের সঙ্গেও তুলনা করেন।

তবে কোথায় এবং কখন এই ফটোশ্যুট করা হয়েছে জ্যাকলিন তা উল্লেখ করেননি।

শ্রীলঙ্কান মডেল জ্যাকলিন ২০০৯ সালে সুজয় ঘোষের অ্যাকশন কমেডি ছবি ‘আলাদিন’ দিয়ে তার অভিনয় জীবন শুরু করেন। এই ছবিতে মুখ্য ভূমিকায় ছিলেন অমিতাভ বচ্চন, সঞ্জয় দত্ত এবং রীতেশ দেশমুখ।

এরপর ২০১০ সালের কমেডি ছবি ‘হাউজফুল’-এ ‘আপকা ক্যায়া হোগা’ নামে একটি আইটেম গানে অভিনয় করেন।

সূত্রঃ যুগান্তর

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24