বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

পুতিন ও জেলেনস্কির সঙ্গে কথা বলবেন ট্রাম্প

  • সময়: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ২.২১ পিএম
  • ২৩৭ জন

মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে চুক্তি করতে প্রস্তুত থাকতে হবে, যাতে করে প্রায় তিন বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধ শেষ করা যায়।

সোমবার (১৬ ডিসেম্বর) ফ্লোরিডায় মার-এ-লাগো ক্লাবে পাম বিচে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। খবর আলআরাবিয়্যার।

ট্রাম্প বলেন, পুতিন ও জেলেনস্কির সঙ্গে কথা বলবেন যুদ্ধ শেষ করার ব্যাপারে। এই সংঘাতের কারণে যে ধ্বংসযজ্ঞ হচ্ছে তা আমাকে যথেষ্ট বিরক্ত করেছে। এটি থামতে হবে।

এ সময় ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করা হয়, ইউক্রেনকে রাশিয়ার কাছে কিছু এলাকা দিতে হবে কিনা যুদ্ধের সমাধানে? তখন তিনি এর সরাসরি উত্তর দেননি।

ট্রাম্প বলেন, যেসব অঞ্চলের ওপর বিরোধ রয়েছে, সেগুলোর অনেকটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং সেগুলো পুনর্নির্মাণে এক শতাব্দী সময় লাগবে। কিছু শহর রয়েছে যেখানে একটিও ভবন দাঁড়িয়ে নেই, সব কিছুই ধ্বংসপ্রাপ্ত।

তিনি আরও জানান, তাকে কিছু যুদ্ধক্ষেত্রের ছবি দেখানো হয়েছে, যেখানে লাশ পড়ে ছিল, যা তাকে ১৮৬১-১৮৬৫ সালের আমেরিকান গৃহযুদ্ধের কিছু ভয়াবহ ছবির কথা মনে করিয়ে দিয়েছে।

ট্রাম্প বলেন, তিনি দ্রুত যুদ্ধ শেষ করতে চান, কিন্তু এই বিষয়ে বিস্তারিত বলতে তিনি খুব সতর্ক। গত সপ্তাহে টাইম ম্যাগাজিনের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, তার একটি ভালো পরিকল্পনা রয়েছে, কিন্তু সেটা যদি এখন প্রকাশ করেন, তবে এটি অকার্যকর হয়ে যাবে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24