বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

৭৬ কোটি টাকায় বিক্রি হলো ডাইনোসরের কঙ্কাল

  • সময়: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪, ৯.৩১ এএম
  • ২৭১ জন

ফ্রান্সের রাজধানী প্যারিসে ৬০ লাখ ইউরোতে একটি ডাইনোসরের কঙ্কাল বিক্রি করা হয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৬ কোটি টাকা।

শনিবার নিলামে ২২ মিটার লম্বা (৭০ ফুট) কঙ্কালটি বিক্রি হয় বলে এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে।

তবে ক্রেতার নাম জানা যায়নি। তিনি কঙ্কালটি জাদুঘরে প্রদর্শনের জন্য অনুমতি দিয়েছেন।

প্রায় দেড়শ মিলিয়ন বছরের পুরোনো ডাইনোসরের কঙ্কালটি যুক্তরাষ্ট্র থেকে উদ্ধার করা হয়। কঙ্কালটিতে ৭৫ থেকে ৮০ ভাগ ডাইনোসরের মূল হাড় রয়েছে।

বিশ্বে এখন পর্যন্ত বিক্রি হওয়া সবচেয়ে বড় ডাইনোসরের কঙ্কাল এটি- এমন তথ্যই পাওয়া গেছে নিলামকারী প্রতিষ্ঠানের ওয়েবসাইটে।

জীবিত অবস্থায় প্রাগৈতিহাসিক যুগের প্রাণীটির ওজন ছিল ২০ টন।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24