বুধবার, ১০ জুন ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

লেবাননে সংঘর্ষে ৭ ইসরাইলি সেনা নিহত

  • সময়: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ২.২৮ পিএম
  • ২৬০ জন

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সাথে সংঘর্ষে ইসরাইলি বাহিনীর সাত সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি গণমাধ্যম। বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় হিব্রু ভাষার গণমাধ্যম সূত্রে এই তথ্য জানা গেছে।

ইসরাইলি সংবাদমাধ্যমগুলোতে বলা হয়, দক্ষিণ লেবাননে বিস্ফোরণের ফলে একটি ভবন ধ্বংস হয়। এ ঘটনায় সাত সেনা নিহত হন। এছাড়া আরো বেশ কয়েকজন সেনা আহত হয়। তবে তাদের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি।

এ বিষয়ে ইসরাইলি সেনাবাহিনী অবশ্য এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

তবে এ ঘটনার আগে সর্বশেষ এক ঘোষণায় ইসরাইলি সেনাবাহিনী জানায় যে দক্ষিণ লেবাননে সংঘর্ষে ৩ জন ইসরাইলি সেনা আহত হয়েছে।

এর আগে সোমবার (১১ নভেম্বর) এক ঘোষণায় ইসরাইলি বাহিনী জানায় যে, দক্ষিণ লেবাননে তাদের অন্তত ১৫ জন সেনা আহত হয়েছে। সূত্র : মেহের নিউজ এজেন্সি

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24