বুধবার, ১০ জুন ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

‘চরণামৃত’ ভেবে এসির পানি পানের হিড়িক

  • সময়: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪, ১১.০২ এএম
  • ২৪৪ জন

ভারতের মথুরা জেলার বৃন্দাবন শহরের বাঁকে বিহারী মন্দিরে একটি হাতির ভাস্কর্যের মুখ থেকে পানি পড়ে, যা ভক্তরা ‘চরণামৃত’ বা ভগবান কৃষ্ণের পায়ের পবিত্র পানি মনে করে পান করছেন। তবে পরবর্তীতে জানা যায়, আসলে ওই পানি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) থেকে পড়ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনা ভাইরাল হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি মথুরা জেলার বৃন্দাবনের একটি বিখ্যাত মন্দিরে হাতির ভাস্কর্যের মুখ থেকে বের হওয়া ফোঁটা ফোঁটা পানি পান করার জন্য ভক্তরা ব্যাপকভাবে ভিড় করছেন। ভিড় জমানো এসব ভক্ত এটিকে ‘চরণ অমৃত’ বা ভগবান কৃষ্ণের পায়ের পবিত্র পানি বলে বিশ্বাস করেন।

হিন্দুস্তান টাইমস বলছে, বৃন্দাবনের বিখ্যাত বাঁকে বিহারী মন্দিরের যে ফুটেজ অনলাইনে ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে, বহু সংখ্যক ভক্ত দেয়ালে একটি হাতির ভাস্কর্য থেকে বের হওয়া পানি পান করছেন। কিছু ভক্ত আবার পানি সংগ্রহের জন্য কাপ ব্যবহার করছেন। আবার অনেকেই হাতের তালুতে এ পানি নিয়ে পান করছেন, মাথায়ও ছিটিয়ে দিচ্ছেন।

আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, মন্দিরের দেয়ালের সঙ্গে জুড়ে থাকা হাতির আকৃতির টিউব থেকে এই পানি বের হচ্ছে। আর ভক্তরা যেটিকে ‘চরণ অমৃত’ বলে বিশ্বাস করছেন তা আসলে এসি থেকে নির্গত পানি।

উত্তরপ্রদেশের মন্দিরে ধারণ করা ওই ভিডিওতে ভক্তদের উদ্দেশে ভিডিওটি ধারণকারী ব্যক্তিকে বলতে শোনা গেছে— তারা যে পানি পান করছে তা আসলে এসি থেকে বের হওয়া পানি। এই সতর্কতা সত্ত্বেও বেশ কিছু ভক্তদের ওই পানি পান করতে বা এটি নিজেদের শরীরের ওপরে ছিটিয়ে দিতে দেখা যায়

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24