সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:

এবার ইসরায়েলে ট্রাক হামলায় হতাহত ৪১

  • সময়: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪, ১১.১১ এএম
  • ২১৯ জন

ইসরায়েলের রাজধানী তেল আবিবের একটি বাণিজ্যিক এলাকায় বাস স্টেশনে ট্রাক হামলায় একজন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল একজন নিহত এবং ৩২ জন আহত হওয়ার খবর দিয়েছে।

রোববার (২৭ অক্টোবর) গিলট ইসরায়েলি সামরিক ঘাঁটির কাছে একটি বাস স্টেশনে এ হামলার ঘটনা ঘটে। উদ্ধার কর্মীরা জানিয়েছে, ট্রাকের নিচে কয়েকজন চাপা পড়েছেন।

পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ট্রাক নিয়ে একজন চালক বাস স্টেশনে হামলা চালায়। পরে আহতদের উদ্ধারে হেলিকপ্টার আনা হয়। পুলিশ তাৎক্ষণিকভাবে এ হামলার বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।

ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, ঘটনাস্থলে থাকা বেসামরিক লোকজন ওই ট্রাক চালককে থামাতে গুলি করে হত্যা করে। ঘাতক ট্রাক চালকের নাম রামি নাসরাল্লাহ। তিনি মধ্য ইসরায়েলের কালানসাওয়ের একজন আরব ইসরায়েলি।

হামলার পর এক বিবৃতি দিয়েছে ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। এতে বলা হয়েছে, মোসাদের সদরদপ্তরের সামনে ভয়াবহ হামলা চালানো হয়েছে। ফিলিস্তিনের বিরুদ্ধে ইহুদি বাদী গোষ্ঠী যে ধরনের অপরাধ করে যাচ্ছে তার বিরুদ্ধে এটি একটি মোক্ষম জবাব।

বিবৃতিতে বাস স্টেশনে ট্রাক হামলার দায় নেয়নি হামাস।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2025 © All rights reserved by BUD News 24
Theme Developed BY ThemesBazar.Com