বুধবার, ১০ জুন ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান

ইসরাইলের হামলায় ‘সামান্য ক্ষয়ক্ষতি’ হয়েছে, দাবি ইরানের

  • সময়: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪, ১২.০৬ পিএম
  • ২৪৬ জন

ইরানের ক্ষেপণাস্ত্র আক্রমণের জবাবে প্রায় ৪ সপ্তাহ পর শনিবার প্রতিশোধমূলক হামলা করেছে ইসরাইল। তবে ইরান জানিয়েছে, ইসরাইলের হামলা তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সফলভাবে প্রতিরোধ করেছে।

তেহরান দাবি করেছে, কিছু জায়গায় ‘সামান্য ক্ষয়ক্ষতি’ হয়েছে।

এক বিবৃতিতে ইরানের বিমান প্রতিরক্ষা বলেছে, ইসরাইল তেহরান, খুজেস্তান ও ইলাম প্রদেশে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

ইসরাইলি সামরিক বাহিনী শনিবার বলেছে, তারা ইরানের উপর বিমান হামলা সমাপ্ত করেছে। তেহরানের ক্ষেপণাস্ত্র উত্পাদন স্থাপনাসহ এবং বেশ কয়েকটি সামরিক ঘাঁটিতে হামলা করেছে।

এক বিবৃতিতে আইডিএফ মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, ইসরাইলি বিমান বাহিনী ক্ষেপণাস্ত্র উত্পাদন কেন্দ্রগুলোতে হামলা করেছে। যে সব ঘাঁটি ইসরাইলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র তৈরি করতে ব্যবহৃত হয়েছিল’ ।

এতে বলা হয়, ‘ইসরাইল ও তার নাগরিকদের বিরুদ্ধে সাম্প্রতিক ইরানি হামলার প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে’ ।

‘আমাদের বিমানগুলো নিরাপদে ফিরে এসেছে।  ইরানে সামরিক লক্ষ্যবস্তুতে ও সুনির্দিষ্ট স্থানে প্রতিশোধমূলক হামলা সম্পন্ন হয়েছে এবং অভিযান সফল হয়েছে’ ।

ইসরাইলের অভিযানের ইরানের ক্ষয়ক্ষতি ‘সময়মতো প্রকাশ’ করা হবে বলেছে আইডিএফ।

এদিকে টাইমস অব ইসরাইল শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরাইলের হামলার জেরে সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে ইরান।

ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার একজন মুখপাত্র বলেছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব রুটের ফ্লাইট বাতিল করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24