বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

রিজার্ভে হাত না দিয়েই ১.৮ বিলিয়ন দায় পরিশোধ গভর্নর

  • সময়: রবিবার, ২০ অক্টোবর, ২০২৪, ৯.৩৪ এএম
  • ২৫৬ জন

রিজার্ভে হাত না দিয়েই গত দুই মাসে এক বিলিয়ন ৮০০ মিলিয়ন ডলার দায় পরিশোধ করেছে বাংলাদেশ ব্যাংক।  এর ফলে তেল, গ্যাস, সারসহ দরকারি পণ্য আমদানিতে অনিশ্চয়তা কাটতে শুরু করেছে।

এ প্রসঙ্গে শনিবার (১৯ অক্টোবর) এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, আড়াই বিলিয়ন ডলারের মতো অনাদায়ী, অনিষ্পন্ন দায় ছিল সরকারের। সেটা ইতোমধ্যে আমরা কমিয়ে ৭০০ মিলিয়নে নিয়ে এসেছি।

সারের জন্য এবার প্রচুর দেনা দেওয়া হয়েছে জানিয়ে গভর্নর বলেন, বিদ্যুতের জন্য আদানি-শেভরনকে দেনা দেওয়া হয়েছে। এতে সবার দেনা কমিয়ে আনা হয়েছে। আমাদের লক্ষ্য, আগামী দুই মাসের মধ্যে দেনা শূন্যতে আনা হবে। তখন বাজারে তারল্য বাড়বে। আশা করছি আগামী ডিসেম্বরের মধ্যে সব দেনা মেটানো হয়ে যাবে। তখন আরও ইতিবাচক ধারায় ফিরবে আমাদের অর্থনীতি। তাই এই মুহূর্তে বিনিয়োগ প্রবৃদ্ধি নিয়ে চিন্তা করছি না। এ জন্য সবাইকে ধৈর্য্য ধরতে হবে।

সামনে আমাদের প্রবৃদ্ধি ৪ থেকে ৫ এর মধ্যে থাকবে জানিয়ে গভর্নর বলেন,  যদি আমি আইএমএফ থেকে ২ থেকে ৩ বিলিয়ন অতিরিক্ত পাই, এর সঙ্গে বিশ্বব্যাংকের আরও ২ বিলিয়ন পাই। তাহলে এই ৫ বিলিয়ন নিয়ে দুটো জিনিস করতে হবে। সরকার কিছু ব্যয় বাড়াতে পারবে, এতে করে অর্থনৈতিক কার্যক্রম কিছুটা গতিশীল পাবে। এখনই লম্ফ-ঝম্প করলে হবে না যে আমার বিনিয়োগ নাই। এখন বিনিয়োগ হবে না, কম হবে, এটাই বাস্তবতা। এখন বিশ্বব্যাংক বলছে, আমাদের প্রবৃদ্ধি হয়ত ৪ শতাংশে নেমে আসবে। হতে পারে, আমি মনে করি, ৪ থেকে ৫ মধ্যে হয়তো হবে। হোক তাও সেটা একটা বছরই তো।

এ সময় শ্রম অসন্তোষে রপ্তানি কমে যাওয়ার শঙ্কার কথাও জানান গভর্নর।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24