বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

গাজায় ইসরাইলি হামলা নিহত আরও ৭৩ ফিলিস্তিনি

  • সময়: রবিবার, ২০ অক্টোবর, ২০২৪, ৮.৫৭ এএম
  • ২৫০ জন

ফিলিস্তিনের উত্তর গাজার বেইত লাহিয়ায় দখলদার ইসরাইলি বাহিনীর হামলায় আরও ৭৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা কথা জানিয়েছে গাজা উপত্যকার সরকারি মিডিয়া অফিস।

রোববার (২০ অক্টোবর) সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য খলিল আল-হাইয়া জানিয়েছেন, উত্তর গাজার বেইত লাহিয়ায় ইসরাইলি হামলার পর শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় কমপক্ষে ৭৩ জন নিহত হয়েছেন।

তিনি আরও বলেন, দখলদার ইসরাইল উত্তর গাজায় আমাদের জনগণকে বাস্তুচ্যুত করার জন্য অভিযান চালাচ্ছে। ইসরাইলি বাহিনী উত্তর গাজার আল-আওদা এবং কামাল আদওয়ান হাসপাতালকে তাদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।

এদিকে, হামাসপ্রধান ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার পর হামাস বলেছে, গাজায় যদি আগ্রাসন বন্ধ না হয়, ইসরাইলি বাহিনী পুরোপুরি প্রত্যাহার না করা হয় এবং ইসরাইলে বন্দি ফিলিস্তিনি বন্দিদের মুক্তি না দেওয়া হয় তাহলে ইসরাইলি বন্দিদের মুক্তি দেওয়া হবে না।

উল্লেখ্য, গাজায় ২০২৩ সালে ৭ অক্টোবর থেকে চলা ইসরাইলি হামলায় কমপক্ষে ৪২ হাজার ৫১৯ জন নিহত এবং ৯৯ হাজার ৬৩৭ জন আহত হয়েছেন।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24