বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে ডিম ব্যবসায়ীরা

  • সময়: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪, ৩.৩৮ পিএম
  • ২৪৭ জন

গত দুই দিন আড়ত বন্ধ থাকার পর রাজধানীর তেজগাঁও পাইকারি বাজারে স্বাভাবিক হতে শুরু করেছে ডিমের সরবরাহ। তবে সরকার খুচরা দর ১১ টাকা ৮৭ পয়সা বেঁধে দেয়া হলেও পাইকারিতেই প্রায় দেড় টাকা বেশি দরে বিক্রি করা হচ্ছে।

রাজধানীর তেজগাঁও পাইকারি বাজারে হাহাকার থাকলেও মঙ্গলবার (১৫ অক্টোবর) দিবাগত মধ্যরাত থেকেই আসতে শুরু করে সারিসারি ডিমভর্তি ট্রাক। তবে উৎপাদক থেকে ডিম পাইকারি পর্যায়ে আসতেই বেশ কয়েকবার হাত বদল হচ্ছে। আর এভাবেই প্রতিটি স্তরে অস্বাভাবিক হারে বাড়ছে ডিমের দাম।

উৎপাদক এবং পাইকারি ব্যবসায়ীদের সাথে আলোচনা করে ডিমের বাজার দর নিয়ন্ত্রণে পাইকারি ১১ টাকা এক পয়সা আর খুচরা মূল্য প্রতি পিস ১১ টাকা ৮৭ পয়সা নির্ধারণ করে সরকার। তবে পাইকারি বাজারেই বিক্রি হচ্ছে ১২ টাকা ৫০ পয়সা।

পাইকারদের দাবি, পিস প্রতি প্রায় দেড় টাকা বেশি দরে কেনার কারণে খুচরাতেও দাম পড়ছে বেশি। তবে খুচরা ব্যবসায়ীদের দাবি, উৎপাদক পর্যায়ে বড় বড় কোম্পানিগুলোর কারণেই ডিমের বাজারে এই নৈরাজ্য দেখা দিয়েছে।

ক্রেতারা বলছেন, শুধু দাম বেধে দিলে হবে না; সরকার নির্ধারিত দরে বিক্রি হচ্ছে কি-না সে বিষয়ে কঠোর নজরদারি থাকতে হবে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24