বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

যুক্তরাষ্ট্র–ইরান আলোচনায় সমঝোতা হয়নি: জেডি ভ্যান্স

  • সময়: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৯.০৮ এএম
  • ৮৪ জন
সংগ্রহীত ছবি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা ২১ ঘণ্টার দীর্ঘ আলোচনা হলেও কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো যায়নি বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ‘ইসলামাবাদ টকস’ শীর্ষক এ বৈঠক শনিবার বিকেল থেকে শুরু হয়ে রবিবার পর্যন্ত চলে বলে জানিয়েছে দ্য ডন।

আলোচনা শেষে সংবাদ সম্মেলনে জেডি ভ্যান্স বলেন,
“আমরা এখন পর্যন্ত ২১ ঘণ্টা আলোচনা করেছি এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে অগ্রগতি হয়েছে। তবে দুঃখজনকভাবে এখনো কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি।”

তিনি জানান, যুক্তরাষ্ট্র তাদের অবস্থান স্পষ্ট করেছে—কোন বিষয়ে তারা ছাড় দিতে প্রস্তুত এবং কোন বিষয়ে নয়। তবে ইরানের প্রতিনিধিদল মার্কিন শর্ত মেনে নেয়নি বলেও উল্লেখ করেন তিনি।

সংবাদ সম্মেলনের শুরুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের প্রশংসা করে ভ্যান্স বলেন, তারা অত্যন্ত আন্তরিকতা ও দারুণ আতিথেয়তার সঙ্গে এই আলোচনা আয়োজন করেছেন।

ভ্যান্স আরও বলেন,
“আলোচনায় কোনো ঘাটতি থাকলে তা পাকিস্তানের কারণে নয়। বরং তারা আন্তরিকভাবে চেষ্টা করেছে দুই পক্ষের মধ্যে সমঝোতা তৈরিতে সহায়তা করতে।”

ইরান কোন প্রস্তাবগুলো প্রত্যাখ্যান করেছে—এমন প্রশ্নের জবাবে ভ্যান্স বিস্তারিত বলতে না চাইলেও জানান, যুক্তরাষ্ট্রের মূল দাবি হলো ইরানকে স্পষ্ট প্রতিশ্রুতি দিতে হবে যে তারা কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এবং সে ধরনের সক্ষমতা অর্জনের চেষ্টাও করবে না।

তিনি বলেন,
“এটাই যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য এবং আলোচনার মাধ্যমে আমরা সেটিই নিশ্চিত করতে চেয়েছি।”

মার্কিন ভাইস প্রেসিডেন্ট আরও জানান, ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনাগুলো ধ্বংস করা হলেও এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো—তেহরান দীর্ঘমেয়াদে পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে সত্যিকারের অঙ্গীকার দেখাবে কি না।

তার ভাষায়,
“আমরা এখনো সেই প্রতিশ্রুতি দেখতে পাইনি, তবে আশা করছি ভবিষ্যতে তা দেখতে পাব।”

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24