শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:২১ অপরাহ্ন

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইল যৌথ হামলা

  • সময়: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬, ২.০২ পিএম
  • ২৭১ জন

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মধ্যেই ইরানে হামলা চালিয়েছে ইসরাইল। ইরানের বিভিন্ন স্থানে এ হামলা চালানো হয়। শনিবার সকালে রাজধানী তেহরানের বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেই সঙ্গে ধোঁয়া উড়তে দেখে গেছে। ইসরাইল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে এই হামলা চালিয়েছে বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা।

বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট ও জোমহৌরি এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ জানিয়েছেন, এই হামলার উদ্দেশ্য তেল আবিবের ওপর হুমকি দূর করা।

পাল্টা আক্রমণের আশঙ্কায় দেশব্যাপী বিধিনিষেধ আরোপ করেছে ইসরাইল। সামরিক বাহিনী জানিয়েছে, প্রয়োজন ছাড়া সব শিক্ষামূলক কার্যক্রম, সমাবেশসহ অন্যান্য কার্যক্রম নিষিদ্ধ থাকবে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24