বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দুই দফায় কত বাড়ল স্বর্ণের দাম হাসনাতের ব্যানারে দুর্বৃত্তদের আগুন, নির্বাচনী এলাকায় উত্তেজনা নারীবিদ্বেষী বক্তব্য ঢাকতেই স্বাধীনতার ঘোষক ইস্যু তুলছে জামায়াত: রিজভী রাজবাড়ীর  মল্লিকপাড়া  হতে ০১ টি দেশীয় ওয়ান শুটারগান’সহ একজন আসামী’কে গ্রেফতার করেছে র‌্যাব ১০ রাশিয়ার তেল কেনা বন্ধ করলে ভারতের অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক মওকুফ লালমোহনে ধানের শীষে ভোট চাইলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম শাকিবের ‘প্রিন্স’-এর ফার্স্টলুক প্রকাশ নওগাঁয় শব্দ-দূষ*ণের বিরুদ্ধে মোবাইল কোর্টে জরিমানা হর্ন জব্দ পাকিস্তানে ৪০ ঘণ্টার রক্তক্ষয়ী অভিযানে নিহত ১৪৫ বিচ্ছিন্নতাবাদী বরিশালের মেহেন্দিগঞ্জে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে এক মঞ্চে জনগণের মুখোমুখি সব প্রার্থী

  • সময়: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬, ৫.৩৭ পিএম
  • ৩১ জন

| রহমত আরিফ, ঠাকুরগাঁও 

‘একটি রাষ্ট্রে নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ আর কোনো পদ নেই’—এই স্লোগানকে সামনে রেখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঠাকুরগাঁও-৩ আসনের প্রার্থীদের নিয়ে ‘জনগণের মুখোমুখি’ শীর্ষক এক ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।

শনিবার (৩১ জানুয়ারি) পীরগঞ্জ উপজেলার মিনি স্টেডিয়ামে উন্মুক্ত মঞ্চে সুজন ঠাকুরগাঁও জেলা কমিটির উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সরাসরি জনগণের সামনে হাজির করে তাঁদের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা এবং ভোটারদের প্রশ্নের জবাব দেওয়ার সুযোগ তৈরি করা।

সুজন ঠাকুরগাঁও জেলা ফ্যাসিলিটেটর হাসান বাপ্পির সার্বিক সহযোগিতায় এবং জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহ মো. নাজমুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজন পীরগঞ্জ উপজেলা কমিটির সভাপতি নসরতে খোদা রানা। পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অনুষ্ঠানে সব প্রার্থী একই মঞ্চে উপস্থিত হয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নিজেদের বক্তব্য তুলে ধরেন।

অনুষ্ঠানে বিএনপির প্রার্থী মো. জাহিদুর রহমান যোগাযোগ ও বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে শিল্পকারখানা স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির কথা বলেন। তিনি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের প্রতিশ্রুতিও দেন।

জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মিজানুর রহমান দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত এলাকা গঠনের অঙ্গীকার করেন। কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করা, ফসল সংরক্ষণের জন্য গুদাম নির্মাণ এবং স্বাস্থ্যসেবা সম্প্রসারণের পরিকল্পনার কথা জানান তিনি।

জাতীয় পার্টির প্রার্থী হাফিজ উদ্দিন আহম্মেদ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, কৃষিভিত্তিক শিল্প স্থাপন ও তরুণদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন।

গণ অধিকার পরিষদের প্রার্থী মো. মামুনুর রশিদ শিল্পকারখানা স্থাপন, সেচ ব্যবস্থার উন্নয়ন এবং রানীশংকৈল ডিগ্রি কলেজ সরকারি করার প্রতিশ্রুতি দেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আল আমিন শিক্ষার মানোন্নয়ন ও সরকারি হাসপাতালগুলোর আধুনিকায়নের কথা বলেন। স্বতন্ত্র প্রার্থী মোছা. আশা মনি নারীর ক্ষমতায়ন ও সীমান্ত এলাকার উন্নয়নে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

এ ছাড়া বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি ও বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থীরাও অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও কর্মসংস্থানের পক্ষে মত দেন।

সুজন ঠাকুরগাঁও জেলা সভাপতি আবদুল লতিফ বলেন, এই আয়োজনের লক্ষ্য ভোটার ও প্রার্থীদের মধ্যে সরাসরি সংলাপ তৈরি করা। অনুষ্ঠানের শেষে সব প্রার্থী সুজনের অঙ্গীকারনামার সঙ্গে একমত পোষণ করে দুর্নীতিমুক্ত শাসন ও জবাবদিহি নিশ্চিত করার শপথ নেন।

অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমকর্মী, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি, নারী উদ্যোক্তা, শিক্ষার্থী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2025 © All rights reserved by BUD News 24
Developed BY www.budnews24.com