বুধবার, ১০ জুন ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

রুশ তেলবাহী ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র

  • সময়: বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬, ৯.৩৫ এএম
  • ২৫৩ জন

উত্তর আটলান্টিক সাগরে রুশ পতাকাবাহী একটি তেলের ট্যাংকার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার ট্যাংকারটি জব্দ করে মার্কিন বাহিনী।

রাশিয়া এ ঘটনার নিন্দা জানিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র ট্যাংকার জব্দ করে আন্তর্জাতিক সমুদ্র আইন ভঙ্গ করেছে।

রুশ পরিবহন মন্ত্রণালয় বলেছে, ১৯৮২ সালের জাতিসংঘের সমুদ্র আইন অনুযায়ী, উন্মুক্ত সমুদ্রে জাহাজ চলাচলের পূর্ণ স্বাধীনতা রয়েছে। কোনো দেশই অন্য দেশে নিবন্ধিত বা রেজিস্ট্রি করা কোনো জাহাজের ওপর শক্তি প্রয়োগ করার অধিকার রাখে না।

যুক্তরাষ্ট্রের দাবি, নিষেধাজ্ঞা অমান্য করায় বেলা-১ নামে ট্যাংকারটি জব্দ করা হয়েছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এক বিবৃতিতে বলেছেন, নিষেধাজ্ঞা পাওয়া এবং অবৈধ ভেনেজুয়েলার তেলের ওপর অবরোধ বিশ্বের যেকোনো প্রান্তে পুরোপুরি কার্যকর থাকবে।

রুশ সংবাদমাধ্যম জানিয়েছিল, ট্যাংকার জব্দ করতে হেলিকপ্টার থেকে সেনাদের নামানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। এর কয়েক ঘণ্টা পরই জব্দের খবর এলো। এর আগে জাহাজটি থামাতে এটির পিছু নিয়েছিল মার্কিন কোস্টগার্ড। কিন্তু তাদের কথা শোনেননি ট্যাংকারের ক্রুরা।

এদিকে এই ট্যাংকার জব্দ নিয়ে মস্কো ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। মার্কিন প্রেস সচিব ক্যারোলিন লেভেটকে এ ব্যাপারে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা। এক সাংবাদিক জিজ্ঞেস করেন, রুশ পতাকাবাহী ট্যাংকার জব্দের ঘটনা রাশিয়াকে ক্ষুব্ধ করবে কি না।

এ প্রশ্নের কোনো সরাসরি জবাব দেননি তিনি। মার্কিন এ কর্মকর্তা বলেছেন, ট্যাংকারটি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা অমান্য করে ভেনেজুয়েলা থেকে চলছিল। এছাড়া এটি ইরান ও রাশিয়ায় তেল আনা নেওয়া করে বলে তার দাবি।

নিষেধাজ্ঞা না মেনে ভেনেজুয়েলার জলসীমা থেকে বের হওয়ায় ট্যাংকারের ক্রুদের যুক্তরাষ্ট্রে নিয়ে বিচার করা হবে বলে জানিয়েছেন তিনি।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24