বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

মাদুরোর সঙ্গে আলোচনায় আগ্রহ প্রকাশ ট্রাম্পের

  • সময়: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ১০.৫১ এএম
  • ১২৭ জন

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে আলোচনা শুরু করতে পারেন। তিনি এমন সময় এ কথা বললেন, যখন ক্যারিবীয় সাগরে বিমানবাহী রণতরী মোতায়েন করেছে ওয়াশিংটন।

রোববার ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ থেকে ওয়াশিংটন ফেরার পথে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় ট্রাম্প বলেন, মাদুরোর সঙ্গে কিছু আলোচনা করতে পারেন তিনি। আর তাতে কী ফলাফল হয়, তাও দেখবেন। কারণ, ভেনেজুয়েলা কথা বলতে চায়।

ভেনেজুয়েলার উপকূল ও পূর্ব প্রশান্ত মহাসাগরে সন্দেহভাজন মাদক চোরাকারবারিদের বিরুদ্ধে ওয়াশিংটনের সামরিক অভিযান ঘিরে এ অঞ্চলে উত্তেজনা বাড়ছে। ক্রমবর্ধমান এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি প্রশমনে ট্রাম্পের আলোচনার ইঙ্গিত সম্ভাব্য পথগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে।

তবে এর বাইরে বিস্তারিত আর কিছুই জানাননি ট্রাম্প। আমেরিকার অভিযোগ, মাদুরো অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট।

শুক্রবার ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলা সম্পর্কে তিনি ‘একরকম সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন’। তিনি ইঙ্গিত দিয়েছেন যে, শিগগির একটি সিদ্ধান্তে আসতে পারেন তিনি।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন কর্মকর্তা জানান, ট্রাম্প প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা গত সপ্তাহে ভেনেজুয়েলাকে লক্ষ্য করে সম্ভাব্য সামরিক অভিযানের বিভিন্ন বিকল্প নিয়ে হোয়াইট হাউসে তিন দফা বৈঠক করেছেন। এর মধ্যে দেশটির অভ্যন্তরে স্থল হামলাও অন্তর্ভুক্ত রয়েছে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24