বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

পবিত্র ঈদুল ফিতর কবে জানালেন আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা

  • সময়: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ১০.৪১ এএম
  • ১৯৩ জন

আসছে ২০২৬ সালে পবিত্র ঈদুল ফিতর কবে অনুষ্ঠিত হতে পারে—এ বিষয়ে ধারণা দিলেন সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা। আমিরাত জ্যোতির্বিজ্ঞান সমিতির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান এক বিবৃতিতে জানিয়েছেন, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী ২০২৬ সালের ২০ মার্চ, শুক্রবার ঈদুল ফিতর উদ‌যাপিত হওয়ার সম্ভাবনাই বেশি।

তিনি বলেন, ১৪৪৭ হিজরি সনের রমজান মাসের চাঁদ আগামী ১৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার আকাশে দেখা দিতে পারে, যদিও সেদিন সন্ধ্যায় চাঁদ খুঁজে পাওয়া কঠিন হতে পারে। এ কারণে রোজা শুরুর সম্ভাব্য দিন হিসেবে ধরা হচ্ছে ১৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, রমজান ৩০ দিন চলার সম্ভাবনা প্রবল, আর সে ক্ষেত্রে রমজানের শেষ দিনটিও ঈদের ছুটির সঙ্গে যুক্ত হবে।

সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী যদি রোজা পূর্ণ ৩০ দিন হয়, তাহলে আমিরাতে ১৯ মার্চ বৃহস্পতিবার থেকে ২২ মার্চ রোববার পর্যন্ত টানা চার দিনের ছুটি কাটাতে পারবেন দেশটির কর্মজীবীরা। ছুটি শেষে ২৩ মার্চ, সোমবার থেকে আবার স্বাভাবিক দাপ্তরিক কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবকে ভিত্তি করে এই পূর্বাভাস দেওয়া হলেও, চূড়ান্ত সিদ্ধান্ত দেবে আমিরাতের চাঁদ দেখা কমিটি।

নির্ধারিত সময়ে চাঁদ দেখার আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পরই ঘোষিত হবে প্রথম শাওয়াল, অর্থাৎ ঈদুল ফিতরের সঠিক তারিখ। মুসলিম বিশ্বের অন্যতম বড় এই উৎসবকে সামনে রেখে আমিরাতে ইতোমধ্যে পরিকল্পনা–প্রস্তুতির আলোচনা শুরু হয়ে গেছে, কারণ রোজা শেষে ঈদের দিনটি আসে মিলন, আনন্দ, দান-সদকা আর পারিবারিক উৎসবের আবহ নিয়ে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24