বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

ট্রাম্পের সাথে আলোচনায় বসতে চান মামদানি

  • সময়: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ১০.৩৩ এএম
  • ১৬২ জন

নিউইয়র্ক সিটির নির্বাচিত মেয়র জোহরান মামদানি বলেছেন, জীবনযাত্রার ব্যয় কমাতে একসঙ্গে কাজ করার উপায় নিয়ে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে আলোচনা করতে প্রস্তুত। তবে নিউইয়র্কবাসীর ক্ষতি করে কোনো আলোচনা হবে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

মামদানি বলেন, নিউইয়র্কবাসীর সেবা করতে কিভাবে একসঙ্গে কাজ করা যায় সে বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে আলোচনা করতে তিনি আগ্রহী।

মামদানি ঠাট্টা করে বলেন, হোয়াইট হাউজ এখনো তাকে জয়ের জন্য অভিনন্দন জানায়নি।

মামদানির নির্বাচনী প্রচারণার কেন্দ্রে ছিল জীবনযাত্রার ব্যয় কমানো, মুদ্রাস্ফীতি রোধ এবং নিত্যপণ্যের দামে লাগাম টানা। আর তার এসব পরিকল্পনাই তাকে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকে পরাজিত করতে সাহায্য করেছিল।

ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় জীবনযাত্রার ব্যয় কমানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি পুরণে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আহ্বান জানান মামদানি।

তিনি বলেন, ‘শ্রমিক শ্রেণীর জীবনের সংকট কোথায় তা খুঁজে বের করাই যথেষ্ট নয়। বরং সেই সংকট মোকাবেলায় কাজ করা বেশি জরুরি।’

তিনি ইহুদি নিউইয়র্কবাসীদের সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার করেছেন, যাতে তারা কেবল তাদের নিজেদের সম্প্রদায়কে রক্ষা করাই নয়, বরং ‘উদযাপন ও লালন’ করতে পারে।

নির্বাচিত মেয়র আইনের শাসনের গুরুত্বের ওপর জোর দিয়ে সাংবাদিকদের বলেন, আইন হবে সবার জন্য সমান।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24