বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

পদার্থে নোবেল পেলেন মার্কিন তিন বিজ্ঞানী

  • সময়: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ৬.১৭ পিএম
  • ২১৪ জন

চলতি বছর পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন মার্কিন তিন বিজ্ঞানী। তারা হলেন- জন ক্লার্ক, মিশেল দেভরেট ও জন এম মার্টিনিস। তারা ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার গবেষক।

মঙ্গলবার পদার্থ বিজ্ঞানে বিজয়ীদের নাম ঘোষণা করে নোবেল কমিটি।

বৈদ্যুতিক বর্তনীর মধ্যে‌ ‌‌‌স্থূল কোয়ান্টাম যান্ত্রিক টানেলিং ও শক্তির কোয়ান্টাইজেশন আবিষ্কারের জন্য জন ক্লার্ক, মিশেল এইচ ডেভোরেট এবং জন এম মার্টিনিসকে এ সম্মাননা দেওয়া হয়েছে।

এর আগে ২২৬ জন পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছেন। একমাত্র ব্যক্তি হিসেবে জন বারডিন দুইবার পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন। দুবারই যৌথভাবে এই পুরস্কার পান তিনি।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24