মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

বন্যার্তদের এক দিনের বেতন দিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

  • সময়: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৮.৫৯ এএম
  • ৯৭৩ জন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তা-কর্মচারীসহ ও কেবিন ক্রুগণ সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতার জন্য মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রদান করেছেন।

এছাড়াও বিমান এর ককপিট ক্রুগণ তাদের মূল বেতনের ১০ শতাংশ উক্ত তহবিলে প্রদান করেছেন।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. সাফিকুর রহমান এবং পরিচালক প্রশাসন ও মানবসম্পদ মো. মতিউল ইসলাম চৌধুরী (যুগ্ম সচিব) এক দিনের বেতনের সমপরিমাণ অর্থের চেক মহাপরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকি (অতিরিক্ত সচিব), মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তরের নিকট হস্তান্তর করেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সর্বদা দেশ ও দেশের মানুষের জরুরি প্রয়োজনে পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24