বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণা দিলো ইউরোপের আরেক দেশ

  • সময়: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ১২.২৩ পিএম
  • ১১৪ জন

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিলো ইউরোপের আরেক দেশ লুক্সেমবার্গ। দেশটি জানিয়েছে, আগামী সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের শীর্ষ সম্মেলনে অংশ নিয়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার উদ্যোগে কয়েকটি দেশের সঙ্গে যুক্ত হবে তারা।

এতে বলা হয়, সোমবার রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী লুক ফ্রিডেন বলেন, ‘সাম্প্রতিক মাসগুলোতে পরিস্থিতির যথেষ্ট অবনতি হয়েছে। দুই রাষ্ট্রভিত্তিক সমাধান এখনও প্রাসঙ্গিক—এটি প্রমাণ করার জন্য বিশ্বজুড়ে একটি আন্দোলন গড়ে উঠেছে।’

তিনি আরও জানান, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে এই আন্দোলনে ইতিবাচক ভূমিকা রাখতে চায় লুক্সেমবার্গ সরকার।

এই উদ্যোগে নেতৃত্ব দিচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এছাড়া ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা ও বেলজিয়ামও জাতিসংঘের আসন্ন অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে।

অন্যদিকে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এই উদ্যোগের তীব্র বিরোধিতা করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেছেন, এই ধরনের স্বীকৃতি হামাসকে “উৎসাহ” দিচ্ছে।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে ইসরাইল গাজায় সামরিক অভিযান শুরু করে। এতে এখন পর্যন্ত গাজায় প্রাণ হারিয়েছেন প্রায় ৬৪,৯০০ জন, যাদের অধিকাংশই বেসামরিক। সম্প্রতি জাতিসংঘের তদন্তে ইসরাইলের বিরুদ্ধে গাজায় ‘গণহত্যা’ চালানোর অভিযোগ আনা হয়েছে এবং প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতাদের বক্তব্যকে উস্কানিমূলক ও সহিংসতাকে উসকে দেওয়ার জন্য দায়ী করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, ইউরোপের একের পর এক দেশের এমন স্বীকৃতি ফিলিস্তিনের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্নে আন্তর্জাতিক সমর্থন আরও জোরদার করবে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24