বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

ইয়েমেনে ইসরাইলের হামলায় নিহত ৩৫

  • সময়: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ১২.১৭ পিএম
  • ১৩৩ জন

ইয়েমেনের রাজধানী সানা এবং আল-জাওফ প্রদেশে ইসরাইলের বিমান হামলায় কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৩১ জন। কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে হামলা চালানোর একদিন পর ইয়েমেনে এ হামলা হলো। খবর আল জাজিরার।

বুধবার ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হামলার প্রাথমিক ত্যথ অনুযায়ী ৩৫ জন নিহত ও ১৩১ জন আহত হয়েছেন। তবে এ সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মন্ত্রণালয় জানিয়েছে, সানার আল-তাহরির মহল্লার বাড়িঘর, একটি চিকিৎসা কেন্দ্র এবং আল-জাওফ প্রদেশের রাজধানী আল-হাজমের একটি সরকারি ভবনসহ বেসামরিক ও আবাসিক এলাকায় হামলা চালায় ইসরাইল।

এতে আরো বলা হয়েছে, দমকলবাহিনী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো বোমা হামলার পর লাগা সৃষ্ট আগুন নেভাতে এবং ধ্বংসস্তূপের নিচে আটকাপড়াদের উদ্ধারে কাজ করছে।

হুথি সেনাবাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি হামলার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে একাধিক ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এতে কয়েকটি ইসরাইলি যুদ্ধবিমানকে পিছু হটতে বাধ্য করা হয়েছে।

এদিকে, হামলার কথা স্বীকার করেছে ইসরাইল। দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তাদের যুদ্ধবিমান ইয়েমেনের রাজধানী সানা ও উত্তরাঞ্চলীয় আল-জওফ প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এসব হামলার মধ্যে ছিল সামরিক শিবির, জ্বালানি ডিপো এবং একটি তথাকথিত গণমাধ্যম কার্যালয়।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24