বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

জেএন-জি আন্দোলনের মুখে নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ

  • সময়: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ১০.০৪ এএম
  • ৩১০ জন

নেপালেন প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করছেন। মঙ্গলবার দুপুরে তিনি পদত্যাগ করেন। নেপালে তরুণদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় দু’দিনেই বহু হতাহতের ঘটনা ঘটেছে। এরমধ্য গুঞ্জন ছিলো নেপালের প্রধানমন্ত্রী পদত্যাগ করছেন। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো।

এর আগে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির পদত্যাগের দাবিতে মঙ্গলবার নতুন করে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। মন্ত্রী ও রাজনৈতিক নেতাদের বাড়িঘরে হামলা চালান বিক্ষোভকারীরা। ঘটেছে অগ্নি সংযোগের ঘটনাও।

বিক্ষোভকারীদের ওপর অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগে কারফিউ উপেক্ষা করে নেপালে বিক্ষোভ অব্যাহত থাকে। সামাজিকমাধ্যমের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার পরেও বিক্ষোভ থামেনি বরং এর তীব্রতা বাড়ে যায়। এই পরিস্থিতিতে বড় বিপদ এড়াতে দেশ ছাড়ার পরিকল্পনা করছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি।

নেপালের প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্র জানায়, চিকিৎসার কথা বলে তিনি দুবাই যাওয়ার পরিকল্পনা করছেন। বেসরকারি বিমান সংস্থা, হিমালয় এয়ারলাইন্সকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। প্রধানমন্ত্রী অলি তার উপ-প্রধানমন্ত্রীকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব অর্পণ করেছেন।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24