বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

জম্মু-কাশ্মীরে টানা বৃষ্টিতে প্রাণ গেল ৩১ জনের

  • সময়: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ১০.৫৯ এএম
  • ২৯৯ জন
ছবি: সংগৃহীত।

ভারতের জম্মু-কাশ্মীরে টানা ভারী বর্ষণে তৈরি হয়েছে ভয়াবহ পরিস্থিতি। পাহাড়ি অঞ্চলে ধস ও হড়পা বানে বহু মানুষ বিপদে পড়েছেন। 

সবচেয়ে বড় দুর্ঘটনা ঘটেছে বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার পথে। ধসে চাপা পড়ে কমপক্ষে ৩১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ২৩ জন।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রিয়াসি জেলায় অর্ধকুঁয়ারীর কাছে মঙ্গলবার দুপুরে হঠাৎ ধস নামে। সেখানে বহু ভক্ত আটকা পড়ে যান।

দ্রুত সেনা ও উদ্ধারকারী বাহিনী কাজ শুরু করলেও প্রবল বৃষ্টিপাতে বারবার বাধা তৈরি হচ্ছে। প্রশাসন আশঙ্কা করছে, ধসে আরও কয়েকজন আটকে থাকতে পারেন।

টানা তিন দিনের বৃষ্টিতে জম্মু-কাশ্মীরের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ভেসে গেছে সেতু, রাস্তাঘাট বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিদ্যুৎ সংযোগ ও মোবাইল নেটওয়ার্ক ভেঙে পড়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।

ইতোমধ্যেই অন্তত সাড়ে তিন হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে। অস্থায়ী ক্যাম্পে তাদের জন্য খাবার ও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিন পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা নেই। বরং আরও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কাটরাসহ কয়েকটি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে।

বৈষ্ণোদেবী যাত্রা আপাতত বন্ধ রাখা হয়েছে। দুর্ঘটনার পর ভক্তদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মন্দির কমিটির সদস্য ও স্থানীয় প্রশাসন একযোগে উদ্ধারকাজ চালাচ্ছেন। ধসে আটকে পড়া মানুষদের দ্রুত সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে।

জম্মু-কাশ্মীরের এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় নতুন করে চিন্তা জাগাচ্ছে পাহাড়ি এলাকায় মানুষের নিরাপত্তা নিয়ে। স্থানীয় বিশেষজ্ঞরা বলছেন, লাগাতার বর্ষণের ফলে ভূমিধসের ঝুঁকি আরও বাড়ছে, যা ভবিষ্যতেও বড় ধরনের বিপদের কারণ হতে পারে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24