বুধবার, ১০ জুন ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান

  • সময়: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ২.১০ পিএম
  • ৩২৬ জন

কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান।

মঙ্গলবার (৫ আগস্ট) লাহোর, করাচিসহ বিভিন্ন শহরে বিক্ষোভ করেন তেহরিক-ই-ইনসাফ (পিটিআই-PTI)’র শতশত নেতাকর্মী। মোটরযান, রিকশাসহ অন্যান্য গাড়িতে র‍্যালি করেন তারা।

এ সময়, পুলিশের সাথে সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের। এ পর্যন্ত দেড় শতাধিক আন্দোলনকারীকে আটকের দাবি করেছে পুলিশ। মঙ্গলবার রাতভর তল্লাশি চালিয়ে ১২০ জনকে আটক করা হয়। বাকিরা বিক্ষোভ চলাকালে আটক হন।

অপরদিকে পিটিআই’র অভিযোগ, শুধু লাহোর থেকেই দুই শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে।

এর আগে, গত সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে সমর্থকদের গণতন্ত্র রক্ষায় শান্তিপূর্ণ বিক্ষোভের আহ্বান জানান ইমরান খান।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24