বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

ট্রেন দুর্ঘ/টনায় জার্মানিতে আ*হত ৫০, নি*হত ৩

  • সময়: সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ১০.২২ এএম
  • ২৮২ জন

জার্মানিতে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৫০ জন। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জার্মান সংবাদমাধ্যম ডয়েচেভেলে এতথ্য জানিয়েছে।

ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। ট্রেনটিতে চারটি বগি ছিলো। ট্রেনটিতে প্রায় ১০০ জন যাত্রী ছিলেন। জেলা দমকল বাহিনীর প্রধান জানিয়েছেন, এ দুর্ঘটনায় ৫০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।

স্থানীয় পুলিশ জানিয়েছে, ট্রেন দুর্ঘটনার ঘটনাস্থল থেকে আহতদের আশেপাশের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস এক্স বার্তায় নিহতদের জন্য শোক প্রকাশ করেছেন এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনাজানিয়েছেন।

তিনি আরও বলেছেন, তিনি স্বরাষ্ট্র ও পরিবহনমন্ত্রীদের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছেন এবং জরুরি পরিষেবাগুলোতে প্রয়োজনীয় সকল সহায়তা প্রদানের জন্য অনুরোধ করেছেন।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24