বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

গাজায় ইসরাইলি হামলায় ১৬ জনের মৃত্যু

  • সময়: বুধবার, ৯ জুলাই, ২০২৫, ২.২৮ পিএম
  • ২৫২ জন

গাজার বিভিন্ন স্থানে বুধবার ভোর থেকে চালানো ইসরাইলি হামলায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। বুধবার সকালে গাজা সিটির উত্তরাঞ্চলে শাতি শরণার্থী শিবিরে হামলা চালায় ইসরাইলি বাহিনী। এতে আট জন নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরো ৩০ জন ।

আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, দেইর-আল বালাহতে একটি বাড়িতে হামলায় দু’জন মারা গেছে। খান ইউনিসে আরেকটি হামলায় নিহত হয়েছেন আরো দুই জন।

এদিকে, পশ্চিম তীর থেকে ১৪ জন ফিলিস্তিনিকে ধরে গেছে ইসরাইলি বাহিনী। এরমধ্যে হুসান শহর থেকে সাত জন, সালফিত থেকে দুই শিশুসহ চারজন, আর-রাম থেকে বাবা ও ছেলেকে এবং কালকিলিয়া থেকে একজন ফিলিস্তিনিকে গ্রেফতার করা হয়েছে।

এরআগে, মঙ্গলবার ইসরাইলের হামলায় মারা যায় ৯৫ জন ফিলিস্তিনি। এদিকে, গাজার জ্বালানি সংকট সঙ্কটজনক পর্যায়ে পৌঁছেছে বলে সতর্ক করে দিয়েছে জাতিসংঘের মানবিক সংস্থা (ওসিএইচএ)। আল-শিফা হাসপাতাল জানিয়েছে, বুধবার সকালের মধ্যে তাদের জ্বালানি সরবরাহ শেষ হয়ে যাবে।

অন্যদিকে, গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে ২৪ ঘন্টার মধ্যে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউজে বৈঠক করেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়া এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প্। তবে কোনো স্পষ্ট অগ্রগতি হয়নি।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24