বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

ইসরাইলের সঙ্গে কোনো যুদ্ধবিরতি চুক্তি হয়নি বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

  • সময়: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ১০.১২ এএম
  • ২৮৬ জন

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, ইসরাইলের সঙ্গে এখন পর্যন্ত কোনো যুদ্ধবিরতি চুক্তি হয়নি। ইরানের স্থানীয় সময় মঙ্গলবার ভোর চারটায় তিনি একথা জানান বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে আল জাজিরা।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরাগচি আরো বলেন, ‘ইসরাইল যদি তার অবৈধ আগ্রাসন বন্ধ করে, তাহলে ইরানও পাল্টা হামলা বন্ধ করবে।

এরআগে সোমবার মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্র্রী আব্বাস আরাগচি।

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ইরানের ওপর মার্কিন হামলাকে একেবারেই বিনা উস্কানিতে আগ্রাসনের সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেছেন, এ হামলা ‘অযৌক্তিক’। রাশিয়া ইরানি জনগণের পাশে আছে এবং তাদের সহায়তা করতে প্রস্তুত।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইসরাইল ও ইরান একটি ‘সম্পূর্ণ ও সর্বাত্মক’ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। নিজের মালিকানাধীন সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ তথ্য জানান বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24