মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

ফোরদো পারমাণবিক স্থাপনায় ক্ষয়ক্ষতি মারাত্মক নয় বললেন মানান রাইসি

  • সময়: রবিবার, ২২ জুন, ২০২৫, ১০.১৮ এএম
  • ২০৯ জন

ইরানের সংসদ সদস্য মানান রাইসি জানিয়েছেন, ফোরদো পারমাণবিক স্থাপনার উপরের দিকে হামলা হয়েছে। স্থাপনাটি ভূগর্ভস্থ হওয়ায় এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। রোববার আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

রাইসি জানান, ‘সঠিক তথ্যের ভিত্তিতে আমি বলছি, মার্কিন প্রেসিডেন্ট মিথ্যা দাবি করেছেন। ফোরদো পারমাণবিক স্থাপনাটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়নি এবং যা ক্ষয়ক্ষতি হয়েছে তার বেশিরভাগই কেবল মাটির উপরে ছিল, যা পুনরুদ্ধার করা যাবে।’

হামলার পর কোনো তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়েনি বলেও নিশ্চিত করেন তিনি।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ এক কর্মকর্তাকে উদ্ধৃত করে জানিয়েছে, যুক্তরাষ্ট্রে যে তিনটি পারমাণবিক স্থাপনায় হামলার কথা বলছে, প্রকৃতপক্ষে সেখানে তেজস্ক্রিয়তা সৃষ্টি করার মতো কোনো পদার্থ নেই।

ইরানের পক্ষ থেকে দেশটির ফোরদো পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার কথা আগেই নিশ্চিত করা হয়েছিল। এবার ইরান জানিয়েছে, নাতাঞ্জ ও ইস্পাহানেও পারমাণবিক স্থাপনায় হামলা হয়েছে।

ইস্পাহানের নিরাপত্তাবিষয়ক ডেপুটি গভর্নর আকবর সালেহি জানান, নাতাঞ্জ ও ইস্পাহানে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24