বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

জরুরিভিত্তিতে ইরানের রাজধানী খালি করতে বললেন ট্রাম্প

  • সময়: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ৯.৪৩ এএম
  • ২১১ জন

ইরানের রাজধানী তেহরানের বাসিন্দাদের জরুরিভিত্তিতে শহরটি খালি করতে বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে এক পোস্ট তিনি এ কথা বলেন। তবে ট্রাম্প কেন এমন বিবৃতি দিলেন সেটি স্পষ্ট নয়।

ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প বলেছেন, ইরানের পারমাণবিক চুক্তিতে স্বাক্ষর করা উচিত। আমি তাদের চুক্তি স্বাক্ষর করতে বলেছি। কী লজ্জা, আর মানবজীবনের কী অপচয়। সাধারণভাবে বলছি, ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না। আমি এটি বারবার বলেছি। সবাই জরুরিভিত্তিতে তেহরান খালি করে দিন।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে, ইরান-ইসরায়েল সংঘাত নিষ্পত্তি নিয়ে জি-৭ এর কোনো যৌথ বিবৃতিতে স্বাক্ষর করবেন না ট্রাম্প।

হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাতে এনবিসি জানায়, প্রেসিডেন্ট ট্রাম্পের দৃঢ় নেতৃত্বে যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে শান্তি পুনরুদ্ধারের প্রচেষ্টায় নেতৃত্ব দিতে ফিরে এসেছে। ইরান যাতে পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে তা নিশ্চিত করার জন্য ট্রাম্প কাজ চালিয়ে যাবেন।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24