বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

নেতানিয়াহুর বাসভবনের কাছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

  • সময়: সোমবার, ১৬ জুন, ২০২৫, ১০.২৬ এএম
  • ২০৫ জন

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সিজারিয়ার বাসভবনের কাছে রোববার রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। একই সময় হাইফা, তেল আবিবসহ আরও কয়েকটি শহরে সরাসরি আঘাত হেনেছে ইরানের ছোড়া মিসাইল।

দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদন থেকে জানা যায়, নেতানিয়াহুর বাসভবনের কাছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাদেরার একটি বিদ্যুৎ কেন্দ্রও ক্ষতিগ্রস্ত হয়েছে। এ হামলার পর স্থানীয়দের সংরক্ষিত এলাকায় আশ্রয় নিতে আহ্বান জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

ইরানের রাষ্ট্রীয় টিভির বরাত দিয়ে আল জাজিরা ও এএফপি জানিয়েছে, রোববার সন্ধ্যায় ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। হাইফা শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ওই সময় হাইফার আকাশ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।

ইসরাইলি সেনাবাহিনীও নতুন এক ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি করে নাগরিকদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে।

ফরাসি সংবাদমাধ্যম এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, রোববার ইরান ইসরাইলের ওপর নতুন আক্রমণ শুরু করেছে। হাইফাসহ কয়েকটি শহরে সরাসরি মিসাইল আঘাত হানার খবর পেয়েছে তারা।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24