মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

ভারতের আহমেদাবাদে ২৪২ যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত

  • সময়: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ৪.০৩ পিএম
  • ২৭৯ জন

ভারতের আহমেদাবাদে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে বিমানটি বিধ্বস্ত হয়। ভিডিওতে দেখা গেছে, মাটির গা ঘেঁষে আকাশের দিকে ধোঁয়ার ঘন কুণ্ডলি উঠছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

কালো ধোঁয়া ছড়িয়ে পড়ার কারণে আশপাশের সড়কগুলো সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিমানটিতে প্রায় ২৪২ জন যাত্রী ছিলেন।

দুর্ঘটনাস্থলে দমকল বাহিনীর তিনটি ইউনিট পৌঁছেছে। বিমানটি আহমেদাবাদ থেকে লন্ডন যাচ্ছিল বলে জানা গেছে। উড্ডয়নের সময় এ দুর্ঘটনা ঘটে। আশপাশের একাধিক বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24