সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

বিমান হারানোর তথ্য স্বীকার করলেন ভারতীয় জেনারেল

  • সময়: রবিবার, ১ জুন, ২০২৫, ৯.৪৪ এএম
  • ৭৬৯ জন

সম্প্রতি পাকিস্তানের সঙ্গে ভারতের সংঘর্ষে নিজেদের যুদ্ধবিমান হারানোর তথ্য স্বীকার করেছেন ভারতীয় সামরিক বাহিনীর প্রধান জেনারেল অনিল চৌহান। গতকাল শনিবার মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের সঙ্গে এক সাক্ষাৎকারে এ স্বীকারোক্তি দেন তিনি।

এর মাধ্যমে প্রথমবারের মতো ভারতীয় কোনো কর্মকর্তার কাছ থেকে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে নিজেদের বিমান হারানোর স্বীকারোক্তি এলো। জেনারেল চৌহান অবশ্য জানান, ছয়টি বিমান ভূপাতিত করার পাকিস্তানি দাবি ‘সম্পূর্ণ মিথ্যা’। তবে কয়টি বিমান ভূপাতিত হয়েছে তা প্রকাশ করেননি তিনি।

তিনি বলেন, ‘কয়টি বিমান ভূপাতিত হয়েছে তা বড় বিষয় নয়, বরং বিবেচনার বিষয় হলো কেন ভূপাতিত হলো।’

সাক্ষাৎকারে জেনারেল চৌহান বলেন, ‘আমরা কারিগরি ত্রুটি শনাক্ত করেছি, এ বিষয়ে দ্রুত সমাধান করেছি এবং দুই দিনের মধ্যে দূরপাল্লার লক্ষ্যভেদী হামলা চালু করেছি।’

এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছিলেন, পুরো সংঘর্ষে পাকিস্তানে আগ্রাসন চালাতে আসা ভারতের ছয়টি বিমান ভূপাতিত করেছে পাকিস্তানি সামরিক বাহিনী। পাকিস্তানের সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ভয়াবহ ক্ষতির মুখে পড়ে ৭ মে’র পর থেকে ভারত আর কোনো যুদ্ধবিমান দিয়ে হামলা চালায়নি।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24