বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

সাদা পতাকা উড়িয়ে পালালো ভারতীয় সেনাবাহিনী

  • সময়: বুধবার, ৭ মে, ২০২৫, ১২.১৪ পিএম
  • ১৮৪ জন

পাকিস্তান ও আজাদ কাশ্মিরে মসজিদসহ কয়েকটি স্থানে মঙ্গলবার গভীর রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। ওই হামলার পর খুব দ্রুততার সঙ্গে পাকিস্তান স্থল ও আকাশপথে ব্যাপক পালটা হামলা চালিয়েছে। এতে ভারতের কয়েকটি যুদ্ধবিমান, সেনাবাহিনীর চেকপোস্ট ও স্থাপনা ধ্বংস হয়। পাকিস্তানের ভয়াবহ পালটা হামলায় টিকতে না পেরে ভারতের সেনাবাহিনী পিছু হটেছে।

একপর্যায়ে তারা পরাজয় স্বীকার করে কাশ্মির বিভাজনকারী সীমান্তের একটি সামরিক চৌকিতে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণ করেছে। এমন দাবি করেছেন পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার। খবর আলজাজিরার।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এই দাবি করেন তিনি।

প্রতিবেদনে বলা হয়েছে, কাশ্মির বিভাজনকারী সীমান্তের একটি সামরিক চৌকিতে ভারতীয় সেনারা সাদা পতাকা উড়িয়েছে। যুদ্ধের সময় সাদা পতাকা সাধারণত আত্মসমর্পণের প্রতীক হিসেবে বিবেচিত হয়।

আতাউল্লাহ তারার এক্স অ্যাকাউন্টে লেখেন, ‘তদন্ত থেকে পালিয়েছে আগে। এখন ময়দান থেকেও পালিয়েছে তারা।’

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24